দেশের বাজারে কমল স্বর্ণের দাম


  প্রকাশিত হয়েছেঃ   ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন থেকে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ এই দাম সারা দেশে আজ থেকেই কার্যকর হয়েছে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।