গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ অব্যাহত, বিজিবি মোতায়েন


  প্রকাশিত হয়েছেঃ   ১ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। এর পর পরই সংহতি জানিয়ে সফিপুর, রতনপুরসহ আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে এসে প্রতিবাদে অংশ নেন। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার থেকেই বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং কাজ শুরু করেন। প্রয়োজনে তাদের উপস্থিতি আরও বাড়ানো হতে পারে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত গাজীপুরের কালিয়াকৈর, সফিপুর, কোনাবাড়ী ও আশপাশের এলাকাগুলোতে সাধারণ পরিবেশ ফিরিয়ে আনতে শিল্প পুলিশের পাশাপাশি কাজ করবে বিজিবি।