আইজিপি -: সরকার যদি ‘অ্যালাউ’ করে আমরা ক্রসফায়ারও করব

আইজিপি আলী হোসেন ফকির মন্তব্য করেছেন, আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে পুলিশ ক্রসফায়ার করতেও প্রস্তুত। সোমবার রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডে শাহজাহান ইমাম টাওয়ারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, কে বা কারা ক্ষমতায় আসবে বা রাজনৈতিক পরিস্থিতি কী হবে, তা নিয়ে পুলিশের মাথাব্যথা নেই। তিনি বলেন, ‘কে আসবে, আপা কবে আসবে—ওইটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় না।
পুলিশের কার্যক্রমের সমালোচনা নিয়ে আইজিপি বলেন, লাঠিপেটা করলে অনেকে ফ্যাসিস্ট বলে, আবার চুপ থাকলে দুর্বল তকমা দেয়। পুলিশকে কাজ করার জন্য পর্যাপ্ত পরিবেশ ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জনগণের প্রতি আহ্বান জানান, পুলিশকে ব্ল্যাকমেইল না করার জন্য। তিনি যোগ করেন, শান্তিতে বসবাসের জন্য পুলিশের কোনো বিকল্প নেই। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করলেও অভ্যন্তরীণ শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জনগণের সঙ্গে পুলিশের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এছাড়া রাজনৈতিক দলগুলোর নির্বাচনী এজেন্ডায় শান্তি থাকলেও মাঠ পর্যায়ে ক্ষমতার দখলদারিত্বের মানসিকতা সমাজকে সুখী ও সমৃদ্ধ হতে বাধা দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। আর আমরা যদি নীরবে থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা কইরেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না’—বলেন তিনি। এমপাওয়ার করতে হবে।’ ‘আপনার সুখে, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই। সব দল-মতের ইলেকশন এজেন্ডা থাকে শান্তি।