বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান


  প্রকাশিত হয়েছেঃ   ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ এএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ‘ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড’-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাই। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথা উল্লেখ করে তাদের আস্থার প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগের পরিধি আরও বাড়ানোর জন্য ইউনিক্লোর প্রতি আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের ওপর জোর দেন। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং উন্নত পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বাংলাদেশে ইউনিক্লোর ব্যবসার সম্প্রসারণে সরকার সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের জন্য জমির সংস্থান, অনুমোদন প্রক্রিয়া সহজতর করা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে। এছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে। এই চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অন্যদিকে, জাপানি প্রতিষ্ঠানের পক্ষে ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই উপস্থিত ছিলেন।