লঘুচাপের প্রভাব ও আজকের আবহাওয়ার পূর্বাভাস


  প্রকাশিত হয়েছেঃ   ২৪ অক্টোবর ২০২৬, ৮:৪১ এএম

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, তবে এর প্রভাবে সারা দেশের আবহাওয়ায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাতেও বড় ধরনের কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

রোববার চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া মূলত শুকনো থাকবে। এর আগে শুক্রবার দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া যায়নি। এদিন সন্দ্বীপ ও আমবাগানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সমুদ্রের এই লঘুচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রক্রিয়ার প্রভাবে চলতি মাসের শেষ দিকে উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বামিস ইউনিটের উপপরিচালক উর্মী আহসান জানিয়েছেন, সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়া একটি নিয়মিত প্রাকৃতিক প্রক্রিয়া। বর্তমানে কৃষকদের আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

কৃষি দপ্তরের এই কর্মকর্তা আরও জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা পাওয়া মাত্রই তা কৃষি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে কৃষকদের জানানো হবে। তিনি জনসাধারণকে যেকোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে কেবল সরকারি সংস্থার তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন।