দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু


  প্রকাশিত হয়েছেঃ   ২৩ অক্টোবর ২০২৬, ৫:১২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন করে মৃত্যু হওয়া ৭ জনকে নিয়ে দেশে প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২১৪ জন শিশু প্রাণ হারাল।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ শিশুর মৃত্যু হয়। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে আরও ১০৪ শিশু। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৩৫ শিশু এতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ২৫ জনের হাম শনাক্ত হয় এবং ১ হাজার ১১০ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা গ্রহণ করেছে।

সব মিলিয়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া রোগী ২৩ হাজার ২৭৩ জন। এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন শিশু। এদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।